রামগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ১

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৯:৪৪
 
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক অটোরিকশাকে চাপা দিয়ে খালে পড়ে যায়। এতে অটোরিকশা চালক রুবেল হোসেন (৪০) ঘটনাস্থলেই নিহত হন।
 
মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে রামগঞ্জ পৌর শহরের আনসার ক্যাম্প সংলগ্ন রামগঞ্জ-চট্টগ্রাম সড়কে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রামগঞ্জগামী হিমাচল পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক নিহত হন। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। বাস চালক ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে।