সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৪৯জন গ্রেফতার

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৮:৫৬
 
সাতক্ষীরায় অভিযানে বিএনপি-জামায়াতের ছয় নেতা-কর্মীসহ ৪৯জনকে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার মধ্যে সাতটি থানার বিভিন্ন স্থানে অভিযানে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২৩জন, কলারোয়া থানা ৯জন, তালা থানা চারজন, কালিগঞ্জ থানা চারজন, শ্যামনগর থানা চারজন, আশাশুনি থানা তিনজন, পাটকেলঘাটা থানা একজন ও ডিবি পুলিশ একজনকে আটক করে।
 
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান