মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২০:০২
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদরের দুধবাজার এলাকায় তদারকি ও গণশুনানি গ্রহণ করা হয়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহ্রিয়ার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী এর সমন্বয়ে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার দুধবাজার এলাকায় বাজার তদারকি করা হয়। বাজার তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে আলামিন সুইটসকে তিন হাজার টাকা, মিষ্টিমুখ মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার, আবির সুইটসকে তিন হাজার এবং রশিদ প্যাকেজিংকে দুই হাজার টাকা মোট জরিমানা আরোপ ও আদায় করা হয়। তাছাড়া ভোক্তা সাধারণকে সচেতন করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসন, থানা পুলিশ, ক্যাব এবং সরকারী অন্যান্য দফতরের সদস্যগণ এ তদারকি কাজে সহায়তা প্রদান করেন।