আগাম বন্যায় শতভাগ বোরো ফসল ক্ষতিগ্রস্ত হাওর উপজেলা খালিয়াজুরীকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। সুদূর খালিয়াজুরী থেকে লোকজন এসে এ মানববন্ধনে অংশগ্রহণ করে। এ সময় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রেসক্লাব সড়কে গতকাল বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এ মানববন্ধন ঘন্টাব্যাপী চলে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন খালিয়াজুরী উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান চৌধুরী শোয়েব, মেন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হাকিম, চাকুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রহমত আলী, সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিম, তানভির জাহান চৌধুরী, আব্দুল আওয়াল, রবিউল আওয়াল শাওন, সাংবাদিক সঞ্জয় সরকার, শ্যামল বিশ্বাস, রিয়াজুল ইসলাম রেজু এবং মাইনুল হাসান মোহন।
ইত্তেফাক/নূহু
