বিজয়নগরে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৬:৩১
 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
যুবকের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ জানায়, উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাসানী সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। ধারণা করা হচ্ছে বিষাক্ত কোন কিছু খাওয়ার পর তার মৃত্যু হয়েছে।
 
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ জানান, নিহতের শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
 
ইত্তেফাক/জামান