বাজেট উচ্চাভিলাষী হতে হবে: বেরোবি উপাচার্য

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২০:১০
 
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবী বলেছেন 'বাজেট উচ্চাভিলাষী হতে হবে। কারণ এটি না হলে নির্ধারিত লক্ষ্যকে কখনোই অতিক্রম করা যাবে না। বাজেট প্রণয়নের সঙ্গে এর বাস্তবায়নও হতে হবে।'
 
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের উদ্যোগে কবি হেয়াত মামুদ ভবনে আয়োজিত 'জাতীয় বাজেট ২০১৭-২০১৮: শিক্ষার্থীদের প্রস্তাবনা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
 
উপাচার্য আরো বলেন 'দেশের ইকোনোমি ডিসিপ্লিন আনতে হলে সারাদেশে আউটসোসিং বাড়াতে হবে বিশেষ করে রংপুর অঞ্চলে আউটসোর্সিং ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে।'
 
অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোরশেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
 
ইত্তেফাক/জামান