ইউপি নির্বাচন: মানিকগঞ্জে বিদ্রোহী প্রার্থীর জয়

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ২০:১০
 
মানিকগঞ্জ হরিরামপুর উপজেলা লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ হোসেন ইমাম সোনা মিয়া জয় পেয়েছেন।
 
সৈয়দ হোসেন ইমাম আনারস প্রতীক নিয়ে ২৮৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ২৪৩৪ ভোট।
 
অপর দিকে ঘিওর উপজেলা বড়টিয়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে উপ নির্বাচনে সদস্য পদে ১১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবুল হাশেম মহুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ১০০৪ ভোট।
 
এছাড়া দৌলতপুর উপজেলা বাঘুটিয়া ইউনিয়নে সাত নম্বর ওয়ার্ডে উপ নির্বাচনে সদস্য পদে ৯৯৯ ভোট পেয়ে আমিনুর রহমান কহিনূর নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল ৫১৪ ভোট পেয়েছেন।
 
ইত্তেফাক/জামান