জামালপুরের ইসলামপুর উপজেলার চার ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত তিন এবং স্বতন্ত্রের এক প্রার্থীর জয় হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার কুলকান্দি, বেলগাছা, নোয়ারপাড়া ও সাপধরী ইউনিয়নের ভোট গ্রহণ চলে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা হলেন, বেলগাছা ইউনিয়নে আব্দুল মালেক (নৌকা প্রতীক), তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র (ধানের শীষ) প্রতীক আব্দুর রউফ দানু। নোয়ারপাড়া ইউপি আওয়ামী লীগ মনোনীত গোলম মস্তফা (নৌকা প্রতীক) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি'র (ধানের শীষ) প্রতীক মশিউর রহমান বাদল। সাপধারী ইউপি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন বিএসসি (নৌকা প্রতীক) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (স্বতন্ত্র) প্রার্থী প্রতীক (আনারস) মানিকুল ইসলাম মানিক। কুলকান্দি ইউপি স্বতন্ত্র প্রার্থী (আনারস) প্রতীক জিয়াউর রহমান সনেট বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নৌকা প্রতীক জুবাইদুর রহমান দুলাল বিএসসি।
ইত্তেফাক/জামান
