টাঙ্গাইলের সখীপুরে রবিবার অনুষ্ঠিত দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল মান্নান মিঞা (নৌকা প্রতীকে) ৪ হাজার আটশত ১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের দল কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী মো.বাদল মিয়া (গামছা প্রতীকে) পেয়েছেন ৩ হাজার ৩৮৬ ভোট।
অন্যদিকে দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আনছার আলী আসিফ (নৌকা প্রতীকে) ৮ হাজার ৩০১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত প্রার্থী সানোয়ার হোসেন (গামছা প্রতীকে) ভোট পেয়েছেন ৪ হাজার ২২০ ভোট। এ ছাড়া হাতিবান্ধা ইউপি উপনির্বাচনে সংরক্ষিত নারী আসনে কানিজ ফাতেমা টুম্পা (ফুল) প্রতীকে ২ হাজার ৭০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ইত্তেফাক/আরএ
