বিএনপির কেন্দ্রীয় নেতা ইলিয়াছ আলী নিখোঁজের পাঁচ বছর উপলক্ষে জেলায় সদর উপজেলা বিএনপির (একাংশের) উদ্যোগে গত সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের বেরীরপাড় চৌমুহনা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমভাগ চৌমুহনাতে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর আয়াছ আহমদ। পরিচালনা করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিতুর রহমান হেলাল।
বক্তব্য রাখেন— সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি মিজানুর রহমান মিজান, সাবেক চেয়ারম্যান ও সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাদশা, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনকার আলী সুলেমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ গৌছুল হোসেন, জেলা যুবদল নেতা এম এ মুহিত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানুর রশিদ মামুন, কলেজ ছাত্রদল নেতা ইহাম মুজাহিদ প্রমুখ।
সমাবেশে বক্তারা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। এছাড়া দলের নেতা-কর্মীদের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ গুম ও খুন বন্ধের দাবি জানানো হয়।
ইত্তেফাক/নূহু
