নরসিংদীর দুই জুটমিলে ৭২ঘন্টার শ্রমিক ধর্মঘট

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১৮:৫৫

মজুরী কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবী আদায়ে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে নরসিংদীর ইউএমসি জুটমিলস ও ঘোড়াশালের বাংলাদেশ জুটমিলসে টানা ৭২ ঘণ্টার শ্রমিক ধর্মঘট শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট আগামী তিন দিন চলবে বলে জানিয়েছেন পাটকল শ্রমিক নেতারা। সকাল থেকে উত্তেজিত শ্রমিকরা বিভিন্ন শ্লোগানে মিল গেইটের সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল বের করে।

ইউএমসি জুট মিলস শ্রমিক ইউনিয়নের সভাপতি সফিকুল ইসলাম মোল্লা বলেন, ইতিপূর্বে বহুবার মাসব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে সরকারকে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়ার আহবান জানানো হয়েছে। অজ্ঞাত কারণে শ্রমিকদের ন্যায্য দাবী মেনে  নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই দেশব্যাপী ৭২ ঘণ্টার ধর্মঘট পালন শুরু করেছেন। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবী মজুরী কমিশনসহ ৯ দফা দাবী মেনে নেওয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মুসুচি পালন করা হবে।

আরো পড়ুন: নিজের ধর্ম শ্রেষ্ঠ অন্য ধর্ম বাতিল এমন মানসিকতার পরিবর্তন দরকার: জবি উপাচার্য
 
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সিবিএ সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাবেক সিবিএ সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা কাউছার খান সহ অন্য শ্রমিক নেতারা।

ইত্তেফাক/অনি