বগুড়ায় ধান ক্ষেত থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ১৬:৫১
 
বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে ধান ক্ষেত থেকে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠিয়েছে।
 
স্থানীয়রা জানান, উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি-চালিতাবাড়ি আঞ্চলিক সড়কের পাশের একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি ছাড়া আর কিছু ছিলো না।
 
বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, নিহতের নাম পরিচয় জানা যায়নি। কি কারণে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাও জানা যায়নি।
 
ইত্তেফাক/জামান