তাড়াশে ১০ টাকা কেজির ১০ বস্তা চালসহ আটক ২

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৪:৩১
 
সিরাজগঞ্জের তাড়াশে অতি দরিদ্রদের জন্য বরাদ্দ ১০ টাকা কেজির ১০ বস্তা চালসহ দুইজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান খান জানান, বুধবার দুপুরে উপজেলার নওগা ইউনিয়নের মহিষলুটি বাজারের ডিলার মো. সুজন হাসান ১০ জন কার্ডধারীর ভুয়া মাস্টাররোল দেখিয়ে ১০ বস্তা চাল কালোবাজারি করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিদাশনিলি গ্রামের ভ্যানচালক রাজিব হাসানের বাড়ি থেকে ১০ বস্তা চাল জব্দ করা হয়। একই সঙ্গে ডিলার সুজন ও ভ্যানচালক রাজিবকে আটক করা হয়। 
 
এ প্রসঙ্গে তাড়াশ থানা ওসি মো. মনজুর রহমান বলেন, চাল পাচার করার অভিযোগে সুজন ও রাজিবকে আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কাউছার