শিবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৬:৩৭
 
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট এলাকা থেকে আবদুল বাতেন (৩৪) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আবদুল বাতেন উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের আলী আজগরের ছেলে। শিবগঞ্জ থানার এসআই আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর একটার দিকে কানসাট বাজার থেকে আবদুল বাতেনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন জমি সংক্রান্ত মামলায় পলাতক ছিলেন।
 
ইত্তেফাক/জামান