মাধবপুরে তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১৭

আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১৯:২৯
হবিগঞ্জের মাধবপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে  নারীসহ  ১৭ জন আহত হয়েছেন। 
 
শুক্রবার দুপুরে মাধবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।   আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নারায়ণপুর গ্রামের একটি রাস্তায় ফরিদ ও সেলিম নামে ২ যুবক মোটরসাইকেলে যাওয়ার সময় জাবেদ নামে অপর যুবকের পায়ে লাগে। পরে জাবেদের বাড়িতে হামলা চালিয়ে তার ফুফু জাহেদা খাতুনকে মারধর করে প্রতিপক্ষ। এ নিয়ে  শুক্রবার দুপুরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে । সংঘর্ষে নারীসহ  ১৭ জন আহত হয়েছেন। 
 
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ওসি গোলাম দস্তগীর জানান, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি