ভাঙ্গুড়ায় মাদ্রাসার ছাত্রী অপহরণের অভিযোগ

আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৬:২৪
 
ভাঙ্গুড়া উপজেলায় মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার বাবা বাদী হয়ে দুপুরেই দুই যুবককে আসামি করে ভাঙ্গুড়া  থানায় লিখিত অভিযোগ করেন। 
 
এতে উল্লেখ করা হয়েছে, উপজেলার সিংগাড়ি কলকতি গ্রামের গোলাম মোস্তফার ছেলে কনক (১৯) ও রফিকুল ইসলামের ছেলে নাজমুল হক (১৮) মাদ্রাসায় যাবার পথে  ওই ছাত্রীকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যায়। 
 
পুলিশের উপ-পরিদর্শক ওছিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌‌'অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে উদ্ধার ও আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে।'
 
 
ইত্তেফাক/কাউছার