তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। তিনি বলেন, বিদ্যুৎ সংযোগ গ্রহণ করে গ্রামীণ জনপদের মানুষেরা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের নিয়োজিত করতে পেরেছেন।
আজ শনিবার সিংড়া উপজেলার কৈগ্রামে একশত বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির সুফল হিসেবে সিংড়া উপজেলায় গত ৮ বছরে ৩৫ হাজার গ্রাহকের বাড়িতে নতুন সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের ফলে গ্রামীণ জনপদের মানুষেরা সাচ্ছন্দে জীবন যাপন করতে পারছেন। তারা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে পারছেন। এতে করে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। বাসস।
