হবিগঞ্জে প্রবল বৃষ্টি ও বন্যায় পাকা বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৮টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় এ পর্যন্ত ৩৯হাজার দুইশ' ৬২হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে। তারমধ্যে বানিয়াচঙ্গে ২০ হাজার একশ' ৭০হেক্টর, আজমিরীগঞ্জে ছয় হাজার চারশ' ৮০হেক্টর, লাখাইয়ে সাত হাজার ৫০হেক্টর, নবীগঞ্জে দুই হাজার সাতশ' ৮০হেক্টর, হবিগঞ্জ সদরে একহাজার ছয়শ' ৯৫ হেক্টর, বাহুবলে এক হাজার ১৭ হেক্টর ও চুনারুঘাট উপজেলায় ৭০ হেক্টর জমির বোরো ফসল নষ্ট হয়েছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ফজলুর রহমান জানান, প্রতিদিনই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এ বছর জেলায় এক লাখ ১৩ হাজার ছয়শ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হলেও অর্জিত চাষ হয় এক লাখ ১৬ হাজার পাঁচশ' ১০ হেক্টর জমিতে। কৃষকেরা যখন বোরো ধানের বাম্পার ফলনের আশা করছিলেন সেই মুহুর্তে প্রাকৃতিক দুর্যোগ তারা এই ক্ষতির সম্মুখীন হলো।
ইত্তেফাক/জামান
