বগুড়ার ধুনট উপজেলায় হেরোইনসহ ১০ মামলার পলাতক আসামি ইউসুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। ইউসুব আলী ধুনট উপজেলার সদরের মাঠপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। সোমবার বেলা ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউসুব আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রিসহ অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তার বিরুদ্ধে ধুনট, শেরপুর, শাহজাহানপুর, গাবতলী ও কাজিপুর থানায় হত্যা, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, সহিংসতা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০টি মামলা রয়েছে। রবিবার রাতে নিজ বাড়িতে মাদকদ্রব্য বিক্রির সময় সংবাদ পেয়ে ৫ পুইরা হেরোইনসহ ইউসুব আলীকে গ্রেফতার করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
