বৃষ্টিতে পণ্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:০৫

ব্রিসবেনে পাওয়া জয়ের সুবাস নিয়েই সিডনি যাচ্ছে অস্ট্রেলিয়া। আগামীকাল সিডনিতে তৃতীয় ও শেষ ম্যাচেই হবে সিরিজের মীমাংসা। কারণ গতকাল মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে স্বাগতিকরা। মেলবোর্নে গতকাল আগে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯ ওভারে সাত উইকেটে ১৩২ রান তুলতেই নামে বৃষ্টি। তারপর আর খেলা মাঠে গড়ায়নি। অব্যাহত বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়। তার আগে ভারতীয় বোলারদের তোপে বড় স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া। ম্যাকডারমট ইনিংস সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত ছিলেন। ম্যাক্সওয়েল ১৯, কোল্টার-নাইল ১৮, শর্ট ১৪, লিন ১৩, টাই অপরাজিত ১২ রান করেন। ভারতের পক্ষে ভুবনেশ্বর কুমার-খলিল দুটি করে, বুমরাহ, কুলদীপ, ক্রনাল পান্ডিয়া একটি করে উইকেট পান।