যুক্তরাষ্ট্রের আরাকানসাসে এক রাতে দুই বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:০৪
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য আরাকানসাসে সোমবার রাতে একসঙ্গে দুই বন্দির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। আরকানসাসের অ্যাটর্নি জেনারেল একথা জানিয়েছেন।
 
গত ১৭ বছরের মধ্যে এই প্রথম এক সঙ্গে দুই বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করলো যুক্তরাষ্ট্র। অ্যাটর্নি লেসলি রুতলেজ জানিয়েছেন, ১৯৯০ এর দশকে জ্যাক জোনস ও মার্শেল উইলিয়ামস নামের এই দুই জনকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। বিষাক্ত ইনজেকশন প্রয়োগে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
 
এর আগে, তাদের আইনজীবী মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করলে তা খারিজ হয়ে যায়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু