সিরাজগঞ্জে ২ ট্রাকের সাথে সংঘর্ষে নিহত ৩

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৪:৫৭
সিরাজগঞ্জের সলঙ্গায় দুটি ট্রাকের সাথে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
 
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, বুধবার সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গ গামী একটি ট্রাক বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা ব্রিজের পশ্চিম পাড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় রড বোঝাই অপর আরেকটি ট্রাককে পিছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই কেবিনে থাকা দুই যাত্রী নিহত হন এবং চালক, হেলপারসহ আরো এক যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিত্সাধীন অবস্থায় আরো একজন মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।