চার দফা দাবিতে ম্যাটসের বিক্ষোভ কর্মসূচি পালিত

আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ২০:৫৯
উচ্চশিক্ষা নিশ্চিতসহ ম্যাটস শিক্ষার্থীদের ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (ম্যাটস) সিলেট জেলা শাখার উদ্যোগে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
 
বুধবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জালালাবাদ মাটস’সহ ৪টি ম্যাটস’র শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। তাদের ৪দফা দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা নিশ্চিতকরণ, মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, ১০ম গ্রেডে কর্মসংস্থান নিশ্চিত করণ এবং ইন্টার্ন ভাতা প্রদান।
 
জাকির হোসেনের সভাপতিত্বে এ বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি জাকারিয়া শাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি সাইদুর রহমান,  সাধারণ সম্পাদক ফয়জুল আলম। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন রুপম পাল, ডা. আবুল হাসনাত, অপূর্ব দাশ, এনাম চৌধুরী, মিজানুর রহমান, মারজান আহমদ, সুয়েব আহমদ, সাদিয়া হক, টুম্পা রজক পূজা, হিফজুর রহমান, মুহিদুর রেজা, চয়ন কান্ত প্রমুখ। বিক্ষোভ কর্মসূচির আলোচনা সভাটি পরিচালনা করেন রাশিদ আহমদ।