কেরানীগঞ্জে ডাকাতের হামলায় ৪ নিরাপত্তাকর্মী আহত

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১২:৪৭
 
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির মালমাল বোঝাই একটি কাভার্ডভ্যানে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় চার নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছেন। 
 
আহতরা হলেন- মাহাতাব (৩০), শাওন (৩৫), মাসুদ রানা (৪২) ও বোরহান (৩৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 
 
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাজারে ডাকাতরা ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো কোম্পানির কাভার্ডভ্যানে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় কাভার্ডভ্যানের নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ডাকাতরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় এখানো কোনো মামলা হয়নি। 
 
ইত্তেফাক/কেকে