আদমদীঘিতে বাস খাদে, নারীসহ আহত ৩০

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৬:৪৮
 
বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর নামকস্থানে বাস খাদে পড়ে নারীসহ অন্তত ৩০জন আহত হয়েছেন।
 
আহতদের মধ্যে আটজনকে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সোহেল (৩৮), রশিদ (৩৫), রেজাউল (৩৫), আঁখি (১৯), নবীর উদ্দিন (৩১), মমতাজ (৬৫), রেখা (৬০) ও  আরমান (১৯)। অন্য আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকালে বগুড়া থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী বাসটি সকাল সাড়ে ৮টায় আদমদীঘির অদূরে শিবপুর নামকস্থানে পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি পাশের খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
ইত্তেফাক/জামান