ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৭:৪০
 
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে।
 
নিহতরা হলেন- সদর উপজেলা কীর্ত্তিপাশা ইউনিয়নের গবিন্দধবল গ্রামে মৃত. আফতার আলী মিয়ার ছেলে কৃষক বাচ্চু মিয়া ( ৪৫) ও পার্শ্ববর্তী কেওড়া ইউনিয়নের নেহালপুর গ্রামের দিনমজুর আবুল মোল্লার ছেলে রাহাত মোল্লা (১৪)।
 
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের একটি বোরো ধানক্ষেতে এ ঘটনা ঘটে। কেওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন টিপু বাকলাই এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয়রা জানিয়েছে, ধানক্ষেতের একটি বিদ্যুতের খুটির টানা তার বিদ্যুতায়িত হয়ে যায়। এতে স্পৃষ্ট হয়ে প্রথমে বাচ্চু মিয়া ও পরে রাহাত মোল্লা। তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
 
ইত্তেফাক/জামান