আমতলী (বরগুনা) সংবাদদাতা
সোমবার রাতে আমতলীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের যুগিয়া গ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানের সমর্থক ও পরাজিত স্বতন্ত্র প্রার্থী সামসুদ্দিন ছজুর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে।
আমতলী থানার ওসি (তদন্ত) নূরুল ইসলাম বাদল জানান, সহিংতার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি পুলিশ মোতায়েন করা হয়েছে।
