হযরত কায়েদ ছাহেবের স্মরণে আলোচনা সভা শুক্রবার

আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ২০:৩৩
দার্শনিক, আলেমে দ্বীন ও অলিয়ে কামেল হযরত মাওলানা মুহাম্মাদ আযীযুর রহমান নেছারাবাদী কায়েদ ছাহেব হুজুর (রহ.) এর ৯ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শুক্রবার। 
 
এ উপলক্ষে বাংলাদেশ হিজবুল্লুহ জামিয়াতুল মুছলিহীন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব আগ্রাবাদ সিজিএস কলোনি মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 
 
চট্টগ্রাম মুছলিহীনের আমীর আলহাজ্ব এস. এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মাহফিলে আলোচনা করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহীদুল হক, সিজিএস কলোনি মসজিদের খতিব মাওলানা মুফতি আবু হানিফা মুহাম্মদ নোমান এবং নেছারাবাদ দরবার শরীফের কেন্দ্রীয় মুবাল্লিগ মাওলানা মুহাম্মদ সোলায়মান প্রমুখ। এ ছাড়া আগামী শনিবার বাদ মাগরিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ সংলগ্ন প্রবাসী কলোনি মসজিদে দোয়া ও তাবারক বিতরণ করা হবে।
 
 
ইত্তেফাক/ইউবি