সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা ৫জন, তালা থানা ৪জন, কালিগঞ্জ থানা ৩জন, শ্যামনগর থানা ৪জন, আশাশুনি থানা ৮জন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে ২জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/কেকে
