জঙ্গি আবুর স্ত্রীর পায়ের হাড় ভেঙে গেছে, আশঙ্কামুক্ত

আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৯:৫৪
 
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে জীবিত উদ্ধার হওয়া নিহত জঙ্গি আবুর অন্তঃসত্ত্বা স্ত্রী সুমাইয়া খাতুনের পায়ের হাড় ভেঙে গেছে। তিনি এখন আশঙ্কা মুক্ত।
 
আবুর স্ত্রীর ডান পায়ে শটগানের গুলির মতো আঘাতের চিহ্নও আছে। এছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. রেজাউল করিম।
 
এর আগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা থেকে উদ্ধার হওয়া গুলিবিদ্ধ সুমাইয়া খাতুনকে বৃহস্পতিবার রাত ১টা ১০মিনিটের দিকে পুলিশ হেফাজতে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ১৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
 
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. রেজাউল করিম জানান, সুমাইয়ার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত। তার তার ডান পায়ে জখমের চিহ্ন ছিল। শটগানের বুলেটের আঘাত যেমন হয়, তেমন। পায়ের হাড় একটু ভেঙে গেছে। এছাড়া শরীরে আর কোথাও কোনো আঘাত নেই, অন্য সমস্যাও নেই।
 
ইত্তেফাক/জামান