গাংনীর গাড়াবাড়ীয়া ধলা গ্রামে সড়ক দুর্ঘটনায় রানা আহমেদ নামের (১৯) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় কাথুলী-ধলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, রানা আহমেদ সীমান্তবর্তী গ্রাম গাড়াবাড়ীয়ার হলদে পাড়ার মহাম্মদ আলীর ছেলে। তিনি ভাটপাড়া ডিস ইকোপার্ক এবং নওয়াপাড়া বাজারে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান তিনি।
সড়ক দুর্ঘটনার খবর গাংনী থানার ওসি আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
