রংপুরের পীরগাছায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া নামে এক পলাতক আসামিকে শনিবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
২০০৯ সালে উপজেলার দালানগঞ্জ নামক স্থানে মোটর সাইকেল ছিনতাইয়ের সময় স্টুডিও ব্যবসায়ী চুন্নু মিয়াকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে ছিনতাইকারীরা। পরে মোটরসাইলেকটি উদ্ধার হলে ছয়জনের নামে পীরগাছা থানায় একটি হত্যা মামলা হয়।
এবছরের ফেব্রুয়ারি মাসে জুয়েল মিয়াসহ তিনজনের ফাঁসি ও দুইজনের যাবত-জীবন কারাদণ্ড দেয় রংপুরের আদালত। রায়ের পর থেকে জুয়েলসহ অন্য আসামীরা পলাতক ছিলেন।
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, জুয়েল মিয়া হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।
ইত্তেফাক/জামান
