ইন্দুরকানীতে পুল ভেঙে গিয়ে ভোগান্তি

আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ১৯:৩৬
 
পিরোজপুরের ইন্দুরকানী বাজার সংলগ্ন চাড়াখালী খালের পুল ভেঙে গিয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
 
রবিবার বিকেলে একটি মালবাহী ট্রলারের ধাক্কায় পুলটি ভেঙে পড়ে। পুল ভেঙে যাওয়ায় লোকজন নৌকা যোগে খাল পার হচ্ছেন। বেশ কয়েকটি ইউনিয়নের মানুষের উপজেলার প্রাণ কেন্দ্র ইন্দুরকানী বাজারে যাতায়াতের এক মাত্র মাধ্যম ওই পুলটি। প্রতিনিয়ত বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার শিক্ষার্থী এই পুল পার হয়।
 
উপজেলা সহকারী প্রকৌশলী হাজ্জাজ হোসেন জানায়, ইন্দুরকানী বাজার সংলগ্ন জরাজীর্ণ পুলটি জেলা পরিষদের আওতাধীন।  মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/জামান