রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাব মাঠে শুরু হয়েছে চার দিনব্যাপী নভোএয়ার বিপিজিএ কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট। নভোএয়ার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন (বিপিজিএ) এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
রবিবার নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান ও বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব.) টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় নভোএয়ার ও বিপিজিএ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চার রাউন্ডের এই টুর্নামেন্টে ২৩টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৯০জন গলফার অংশ নিচ্ছেন। এর মধ্যে ৮০ জন প্রফেশনাল ও ১০ জন অ্যামেচার গলফার অংশ নিচ্ছেন।
নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহঅন্যান্য খেলাধুলায় ও পৃষ্ঠপোষকতা করে আসছে। সেই ধারাবাহিকতায় এইপ্রফেশনাল গলফ টুর্নামেন্ট আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে নভোএয়ার।
