নড়াইল সদর উপজেলার পাঁচটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। আহতদের মধ্যে হাছিব মোল্যা (৭), প্রিয়তি বিশ্বাস (৫), জান্নাতি (৬), রাকায়াত (৩), রনি (৫), হাসান (৬), সুরাইয়া (৯), সাদিয়া (৪), শুকুরোন (৫০), সোহাগ (২৪), বনি (২৭) কে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মারাত্মক আহত হাছিব মোল্যার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ অলোক কুমার বাগচী জানান, রবিবার রাত থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত শিশুসহ ২০ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে হাছিব মোল্যা (৭)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/সাব্বির
