শাহজালালে বিমান থেকে ৭ কেজি সোনা উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৭, ১১:০৪
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের সিটের নিচ থেকে প্রায় ৭ কেজি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার বিকেলে ইউএস এয়ারওয়েজের বিমান থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
তবে এ সময় গোয়েন্দারা কাউকে গ্রেপ্তার করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের কাছে তথ্য ছিল ওই বিমানে করে সোনার বার নিয়ে আসছে চোরাকারবারিরা। পরে সোমবার বিকেল ৪টায় বিমানটি অবতরণ করলে ভেতরে তল্লাশি করা হয়। সিটের নিচে ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ৬০টি সোনার বার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।’
 
ইত্তেফাক/ইএইচএম