মানিকগঞ্জে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

আপডেট : ০২ মে ২০১৭, ১৫:৫২
 
মানিকগঞ্জ সদর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের  নারীর মরদেহ উদ্ধার করেছে গোলড়া থানা হাইওয়ে পুলিশ । মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মূলজান এলাকা থেকে লাশটি উদ্ধার করে।
 
গোলড়া হাইওয়ে থানা পুলিশের উপ- পরিদর্শক  (এস আই) নান্নু মন্ডল জানান, প্রথমিকভাবে ধারণা করা যাচ্ছে, ভোরে মহা সড়কে চলাচলকারী কোনো যানবাহনের চাপায় তার মৃত্যু হয়েছে।
 
মরদেহটি  উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান নান্নু মন্ডল।
 
ইত্তেফাক/আনিসুর