পাহাড় ও কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে জরিমানা

আপডেট : ০৩ মে ২০১৭, ০১:১৬

চট্টগ্রামের লোহাগাড়ায় মঙ্গলবার (২ এপ্রিল) পাহাড় কেটে ইটভাটা প্রস্তুত এবং ইটভাটায় কৃষি জমির টপ সয়েল ব্যবহার করার অভিযোগে দুই ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম।

জানা যায়, উপজেলায় পাহাড় কেটে ইটভাটা প্রস্তুতকরণের অভিযোগে মো: পারভেজকে ৫০ হাজার টাকা ও কৃষি জমির টপ সয়েল কাটার অভিযোগে মো: সাগরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৫ নং ধারা লংঘনের দায়ে তাদেরকে এ জরিমানা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুব আলম জানান, সরেজমিনে গিয়ে পাহাড় ও কৃষি জমির টপ সয়েল কাটা প্রত্যক্ষ করেছি। এভাবে পাহাড় ও কৃষি জমির টপ সয়েল কাটতে থাকলে এলাকার পরিবেশের উপর বিরুপ প্রভাব পড়বে। তাই পাহাড় ও কৃষি জমির টপ সয়েল কাটা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

ইত্তেফাক/নূহু