ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
ভোলায় শুরু হওয়া ক্রিকেট লিগের উদ্বোধনী খেলায় অফিসার্স পাড়া একাদশকে ৮ উইকেটে হারালো নজরুল স্মৃতি সংঘ। এবারের লিগে ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে নজরুল স্মৃতিসংঘ, অফিসার্স পাড়া একাদশ, জিএফসি চাইনিজ, অশ্বীনি সড়ক একাদশ, আদ্বদীন স্পোর্টস, শাহাবাজপুর স্পোর্টস ইন ক্লাব, ডেফডিল অনলাইন, বেঙ্গল টাইগার একাদশ, তসির আহাম্মেদ স্মৃতি সংঘ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি সংঘ, শিশির স্মৃতি সংঘ, ইয়াং ব্রাদার্স, নাছির স্মৃতি সংঘ, ওয়েস্টার্ন একাদশ, বেলাল এন্ড ব্রাদার্স ও মডার্ন ফ্রেবিকেটিং। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভোলা গজনবী স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার এ লিগের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.মোকতার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, সহ-সভাপতি মো. ফয়সাল, রবিন চৌধুরী প্রমুখ।
