যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ এই শরতে রাজ কার্য পালনের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে বাকিংহাম প্যালেস থেকে ঘোষণা দেয়া হয়েছে।
প্যালেসের একজন মুখপাত্র জানান, সিদ্ধান্তটি প্রিন্স ফিলিপ নিজেই নিয়েছেন এবং রানী সে সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ আগামি আগস্ট মাস পর্যন্ত তার পূব নির্ধারিত রাজকার্যগুলো পালন শেষেই সড়ে দাঁড়াবেন। তবে রানী আগের মতোই তার সমস্ত রাজকার্য পালন করে যাবেন বলে প্যালেস সূত্র জানিয়েছে।
বিবৃতিতে মুখপাত্র আরো বলেন, প্রিন্স ফিলিপ রাজকার্য পালন থেকে সড়ে দাঁড়ালেও মাঝে মাঝে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন।
আগামি ১০ জুন প্রিন্স ফিলিপ ৯৬ বছরে পা দিচ্ছে। রানী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ এ বছরের নভেম্বর মাসে তাদের ৭০ তম বিবাহ বার্ষিকী পালন করবে। বিবিসি।
ইত্তেফাক/রেজা
