ইংলিশ কাউন্টি ক্লাব নটিংহ্যামশায়ারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতীয় টেস্ট দলের তারকা খেলোয়াড় চেতেশ্বর পূজারা। চার ম্যাচের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনের পরিবর্তে পূজারাকে দলে নিয়েছে নটিংহ্যামশায়ার ক্লাব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ারদলে থাকায় নটিংহ্যামশায়ারের হয়ে খেলতে পারবেন না প্যাটিনসন। ওই সময়ে নটিংহ্যামশায়ারকে সার্ভিস দিবেন পূজারা।
চলতি মাসেই লন্ডন যাবেন পূজারা। আগামী ১৯ মে গ্লমারগনের বিপক্ষে খেলতে নামতে পারেন তিনি। এরপর গ্লস্টারশায়ার ও ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচ পাবেন পূজারা। এর আগে ডার্বিশায়ার ও ইয়র্কশায়ারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন পূজারা।
নটিংহ্যামশায়ারের পরিচালক মাইক নিওয়েল বলেন, ‘বিশ্ব থেকে সেরা খেলোয়াড় খুঁেজ বের করার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ হলো সেরা খেলোয়াড়টিই আমরা চুক্তিবদ্ধ করেছি।’ বিবিসি।
ইত্তেফাক/রেজা
