g এএফপি
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের একটি বৃদ্ধাশ্রমে খাদ্যে বিষক্রিয়ায় পাঁচজন মারা গেছে এবং আরো অনেকে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। সোমবার কর্মকর্তারা একথা জানান।
পুলিশ জানায়, রবিবার রাতের খাবারের পর এ বৃদ্ধাশ্রমে বাস করা ২২ জনের বমিবমি ভাবসহ বিষক্রিয়ায় আক্রান্তের নানা উপসর্গ দেখা দেয়। বেসরকারিভাবে পরিচালিত শেনারায়ী নামের বৃদ্ধাশ্রমটি তলৌসির দক্ষিণের শহর লহার্মে অবস্থিত। এ ঘটনায় কর্মকর্তারা প্রাথমিকভাবে চারজনকে মৃত বলে ঘোষণা করে। পরে তদন্তের সঙ্গে যুক্ত অপর এক সূত্র এএফপি’কে পঞ্চম ব্যক্তির মৃত্যুর কথা জানায়। যাদের মৃত্যু হয়েছে তাদের বয়স ৭২ থেকে ৯৫ বছর।
