ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে দেখতে চান দেশটির সাবেক খেলোয়াড়রা। এরমধ্যে আছেন শচীন টেন্ডুলকার-রাহুল দ্রাবিড়-জহির খানের মত খেলোয়াড়রা। সর্বমোট ১২ জন সাবেক খেলোয়াড়ের একটি গ্রুপ আসন্ন ট্রফিতে ভারতের অংশগ্রহণ চাইছেন।
গেল ২৫ এপ্রিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল ঘোষণার শেষ দিন ছিল। ঐ সময়ের আগে আসন্ন আসরে অংশ নেয়া ৮টি দলের ৭টি দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। একমাত্র দল ঘোষণা করেনি ভারত। আইসিসি’র সাথে আর্থিক ঝামেলার দাবি করে দল ঘোষণা থেকে বিরত থাকে টিম ইন্ডিয়া। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কটেরও ঘোষণা দিয়ে রেখেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড।
এমনবস্থায় মধ্যস্থতা করলো কমিটি অব অ্যাডমিনিস্টেটর (সিওএ)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে অংশগ্রহণের জন্য জন্য বোর্ডকে অনুরোধ জানিয়েছে সিওএ। বিসিসিআইয়ের এই পরিচালনা কমিটি নির্দেশ দিয়েছে দ্রুত দল নির্বাচনের জন্য। এরপরই আসন্ন আসরে ভারতের অংশগ্রহণের সম্ভাবনা জেগেছে। আগামী ৭ মে দিল্লিতে সকল নাটকের অবসান হতে পারে।
সিওএ’র মত দেশটির সাবেক খেলোয়াড়রাও বোর্ডকে অনুরোধ জানিয়েছেন দ্রুত দল নির্বাচন এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দল পাঠানোর জন্য। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর খবর ভারতের ১২ জনের এই গ্রুপের সাবেক খেলোয়াড়রা হলেন- টেন্ডুলকার, দ্রাবিড়, জহির, গুন্ডাপ্পা বিশ্বনাথন, সন্দ্বীপ প্যাটেল, সঞ্জয় মানঞ্জেরেকার, আকাশ চোপড়া, অজিত আগারকার, ভেঙ্কটেশ প্রসাদ, সাবা করিম, মুরালি কার্তিক এবং দীপ দাশগুপ্ত। বাসস।
ইত্তেফাক/রেজা
