যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বলেছে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর ব্যথাহীন মৃত্যুর অধিকার নেই। মিজৌরী অঙ্গরাজ্যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর করা মামলায় দেশটির সর্বোচ্চ আদালত এমন রায় দিয়েছে।
১৯৯৬ সালে সাবেক প্রেমিকাকে অপহরণ, ধর্ষণ ও হত্যা এবং সেই প্রেমিকার নতুন প্রেমিক ও ছয় বছর বয়সী ছেলেকে হত্যার দায়ে ৫০ বছর বয়সী রাসেল বাকলোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। বাকলো বিষ ইনজেকশন না দিয়ে বরং গ্যাস প্রয়োগে তার মৃত্যুদণ্ড কার্যকর করার অনুরোধ করেছিলেন। তিনি দাবি করেন, তার মস্তিষ্কের বিরল একটি অসুখ রয়েছে। এই অসুখের কারণে তার গলা, ঘাড় ও মুখে রক্তযুক্ত টিউমার হয়ে থাকে। বিষ ইনজেকশন প্রয়োগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলে, তাকে অনেক বেশি কষ্ট পেয়ে মৃত্যুবরণ করতে হবে। কারণ এতে টিউমারগুলো ফেটে যেতে পারে।
তবে আদালত এক বিরল রায়ে বলেছে, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীর ব্যথাহীন মৃত্যুর অধিকার নেই।’ আদালত বলেছে বাকলো মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যকর করার বিষয়টি বিলম্বিত করার কৌশল হিসেবে এই অসুখটিকে ব্যবহার করছেন। আদালত আরো বলেছে, কোন প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তার কষ্টের ঝুঁকি কম হবে, সেটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন বাকলো। খবর বিবিসি বাংলার
০
