ভারত সফরে আগ্রহী রোনালদো

আপডেট : ০৬ মে ২০১৭, ১৯:০৩
প্রথম স্পোর্টসম্যান হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার উদযাপন করতে সোশ্যাল মিডিয়ার সাইটটিতে লাইভে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লাইভে এসে ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেছেন চারবার ব্যালন ডি অর জয়ী পর্তুগিজ ফুটবলার।
 
১০০ মিলিয়ন ফলোয়ারের জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কয়েকটি দেশের কথা বলেন রোনালদো। ভারতীয় ভক্তদের জন্য বিশেষ কিছু অপেক্ষা করছিল। পর্তুগিজ তারকা বলেন, ভারত হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমি খুব দ্রুত যেতে চাই।
 
যদিও রোনালদো এখনো জানাননি তিনি কখন ভারতে যেতে আগ্রহী তার এই বক্তব্যে ভারতীয় ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন উঠেছে। এর আগে রোনালদোর স্বদেশী লুইস ফিগো প্রিমিয়ার ফুটসাল টুর্নামেন্ট শুরু করতে ভারতে এসেছিলেন। গত মৌসুমের শেষের দিকে ভারত সফর করেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/সাব্বির