গাজীপুরের কালীগঞ্জে মো. আতাব উদ্দিন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে নিহতের বাড়ির পাশের একটি আম গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের জাঙ্গালীয়া গ্রামের একটি আম গাছে গলায় রশি পেঁচানো এক বৃদ্ধের মরদেহ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, গত এক মাস আগে নিহতের স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। কালীগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে
