পা দিয়ে লিখে এসএসসি পাস করলেন মেহেরপুরের মেয়ে অদম্য পাপিয়া। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। জিপিএ ২.৫০ পেয়ে পাস করেছে সেই পাপিয়া।
জন্ম থেকে দুই হাতে কোন শক্তি না পাওয়ায় পাপিয়াকে পা দিয়েই লেখাপড়াসহ সব কাজ চালাতে হয়। তার ইচ্ছা সমাজের আর পাঁচটা মেয়ের মত তিনিও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন। শিক্ষিকা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে সমাজের পিছিয়ে থাকা ছেলেমেয়েদের শিক্ষাদান করবেন। এসএসসি’র ফল প্রকাশের খবর পাওয়ার পর পাপিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় অভাবের সংসারে যে যার মত ব্যস্ত।
পাপিয়ার বাবা গেছেন মাঠে গরুর ঘাস আনতে। মা গেছেন পাশের বাড়ির ছাদে শোকাতে দেওয়া ধান তুলতে। বোনকে নিয়ে পাপিয়া গেছে বাড়ির পাশের বাগানে ছাগল নিয়ে চড়াতে। প্রতিবেশীদের দিয়ে ডাকানোর পর প্রতিক্রিয়ায় পাপিয়া জানায়, পাসের খবর জানার পর এত ভালো লেগেছে যে আনন্দে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পেরেছিলাম না।
পাপিয়া আরও বলেন, আমি কলেজে ভর্তি হব, উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। পাপিয়ার মা আরিফা খাতুন জানান, অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাতে হচ্ছে। তারও হাত অকেজো হওয়ার কারণে
অনেক কষ্ট হয়। আমার মেয়েকে যেন সমাজে অবহেলায় কাটাতে না হয় সেজন্য সে যতদূর পারবে তাকে লেখাপড়া করাবো।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক তুহিন রেজান জানান, আমাদের বিশ্বাস ছিল ববিতা আকতার পাস করবে। সে অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। তার অদম্য ইচ্ছাই তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।
ইত্তেফাক/পাভেল
