কাপাসিয়া থানার এসআইয়ের চুরি হওয়া আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ০৭ মে ২০১৭, ১৭:০৬
গাজীপুরের কাপাসিয়া থানার এসআই সুমন শ্রাবণের বাসা থেকে চুরি হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় একজনকে আটক করা হয়েছে। 
 
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, গত ৯ এপ্রিল রাতে থানার এস আই সুমন শ্রাবণের ভাড়া বাসায় চুরি সংগঠিত হয়। এসময় চোরেরা অন্যান্য মালামালের সঙ্গে সুমনের সরকারি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি চুরি করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ওই এসআইকে ক্লোজড করা হয়। 
 
এ ব্যাপারে কাপাসিয়া থানায় একটি মামলা রুজু হয়। মামলার সূত্র ধরে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গত শনিবার বিকালে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কে উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীপুর এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সজীব (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। তিনি নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া এলাকার রেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে সাভার, কটিয়াদি ও কাপাসিয়া থানায় একাধিক মামলা রয়েছে।
 
ইত্তেফাক/পাভেল