উম্মে আইমান, বয়স ২ বছর ৮ মাস। সে জন্মগতভাবে হার্টের রোগে ভুগছে। বর্তমানে সে ঢাকায় ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ডা. সোলায়মান হোসেনের তত্ত্বাবধানে চিকিত্সাধীন আছে। ডাক্তারের পরামর্শ জরুরিভিত্তিতে ওপেন হার্ট সার্জারি করতে হবে। তার বাবা মো. মহাসিন খান, গ্রাম-দাওকাঠী, পোস্ট-শ্যামপুর, থানা-বাকেরগঞ্জ, জিলা-বরিশাল একজন ছোট চাকরিজীবী। তার পক্ষে চিকিত্সার বিপুল পরিমাণ টাকা জোগাড় করা সম্ভব নয়। মেয়ের চিকিত্সার জন্য সহায়-সম্বল সব বিক্রি করে এখন নিঃস্ব হয়ে গেছেন। মেয়েকে বাঁচানোর জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছে।
সাহায্য পাঠাবার ঠিকানা: মো. মহাসিন খান, হিসাব নং-১০৭১৫১০১৪৭১১৯, ডাচ্বাংলা ব্যাংক লি:, কাওরান বাজার শাখা, ঢাকা। বিকাশ (ব্যক্তিগত): ০১৮৬৯৫০৫২৩৯।
