বরগুনায় মাদকসহ ভাই-বোন আটক

আপডেট : ১৩ মে ২০১৭, ১১:৫৬

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা তিন কেজি গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ ভাই-বোনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১১টার দিকে পাথরঘাটা উপজেলার মধ্য কালমেঘা এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- কালমেঘা ইউনিয়নের মধ্য কালমেঘা গ্রামের আজাহার আলীর ছেলে মো. মনির হোসেন (৩০) ও একই গ্রামের আবদুল মালেকের স্ত্রী মোসা. রাশেদা বেগম (৩৫)। 
 
পাথারঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্য কালমেঘা গ্রামের মনিরের ঘরে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির সামনে রাস্তায় বিক্রিকালে ৩০ পিস ইয়াবাসহ মনিরকে আটক করে। পরে রাশেদার বসতঘর থেকে তিন কেজি গাঁজা পাওয়া যায়।  
 
মনির ও রাশেদা সম্পর্ক সৎ ভাই-বোন। তারা দুইজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে জানিয়ে ওসি বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে পাঠানো হবে।
 
ইত্তেফাক/কেকে